
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ও কানাডায় একের পর এক শক্তিশালী শীতকালীন ঝড়ে অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৬ লাখ ৩০ হাজার বাড়ি।
ফ্লোরিডা অঙ্গরাজ্যে শক্তিশালী বাতাসে উল্টে পড়েছে গাড়ি এবং ভেঙে পড়েছে ঘরবাড়ি। কয়েকটি স্থানে ঝড়বৃষ্টি টর্নেডোতে রূপ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়।
বিরূপ আবহাওয়ার কারণে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উড়োজাহাজটিও যথাস্থানে অবতরণ করতে পারেনি। কমলা হ্যারিসের মুখপাত্র বলেন, খারাপ আবহাওয়ার কারণে তাঁর উড়োজাহাজটি আটলান্টা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে মেরিল্যান্ডের পরিবর্তে ভার্জিনিয়ায় অবতরণ করতে হয়।
গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ফ্লোরিডা থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৬ লাখ ৩০ হাজারেরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লোরিডার ডজনখানেক কাউন্টি জরুরি অবস্থা জারি করেছে। ওই অঞ্চলে তীব্র ঝড়ে বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।
গতকাল পর্যন্ত ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়ায় ১২টি টর্নেডোর খবর পাওয়া গেছে। টর্নেডোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিসহ কয়েকটি এলাকায় খোঁজ ও উদ্ধার অভিযান চালানো হয়েছে।
আলাবামা অঙ্গরাজ্যের হিউস্টন কাউন্টিতে টর্নেডোতে ঘরবাড়ি ভেঙে পড়ায় ৮১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া উত্তর ক্যারোলাইনার ক্লেয়ারমন্টেও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এক কর্মকর্তা।
জর্জিয়ার ক্লেটন কাউন্টিতে গাছ ভেঙে পড়ায় এক মোটরচালকের মৃত্যু হয়েছে।
ফ্লোরিডার পানামাসিটিতে স্থানীয় সময় আজ ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বে কাউন্টির শেরিফ ফেসবুকে পোস্ট করে বলেন, ‘অন্ধকার নামার পর এই এলাকায় কেউ ঘোরাফেরা করা উচিত হবে না।’
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্কতা জানিয়ে বলে, এই অঞ্চল এবং পূর্ব আমেরিকার অন্যান্য জায়গায় আরও শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে।
কানাডায় উইন্ডসরের পার্শ্ববর্তী দক্ষিণ অন্টারিও থেকে মধ্য কুইবেক পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ওই অঞ্চলে এক ফুটেরও বেশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৪ ঘণ্টা আগে