বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মঙ্গলবার সরকারি অফিস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়াসহ টর্নেডো ও শিলাবৃষ্টি হতে পারে বলে সেখানে আবহাওয়াবিদরা নাগরিকদের সতর্ক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবদনে এ তথ্য দেওয়া হয়েছে।
পাওয়ারআউটেজ ডট ইউএস-এর তথ্যমতে, ঝোড়ো হাওয়ার কারণে মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় বহু গাছ উল্টে গেছে। প্রায় ২০ লাখ বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ থেকে বিছিন্ন হয়ে গিয়েছে। এদিকে দক্ষিণ ও মধ্য অ্যাটলান্টিকে প্রায় ৮০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন।
যুক্তরাষ্ট্রের রাজধানীতে ভারী বর্ষণ ও প্রচুর শিলাবৃষ্টি হলেও শহরটি টর্নেডো থেকে রক্ষা পেয়েছে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ওয়েদার সার্ভিস স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত টনের্ডোর সতর্কতা জারি করেছিল। ভোর ৪টা পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা দেয়া ছিল।
গত সোমবার আলবামা থেকে পশ্চিম নিউইয়র্কের প্রায় ২৯৫ লাখ মানুষ টর্নেডোর ঝুঁকিতে ছিল। কিন্তু স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত টর্নেডো দেখা যায়নি।
বজ্রঝড়ের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আটলান্টা ও বাল্টিমোর বিমানবন্দরে গ্রাউন্ডেড ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
এফএএ বলেছে, যতটা সম্ভব ঝড়ের গতি বুঝে বিমানগুলোকে পথ পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কুয়ালালামপুর থেকে সৌদি আরবের জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ১৮৬ জন আরোহী নিয়ে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের ওই উড়োজাহাজটি চেন্নাইয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। আজ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে কোনো মদের দোকান ও বার খোলা রাখা যাবে না। পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়ে
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না। রাজা তৃতীয় চার্লসের পক্ষে পাঠানো এক চিঠিতে তাঁদের বর্তমান অবস্থান স্পষ্ট করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
গত ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী তিন বছরে ইসরায়েল ত্যাগ করেছেন প্রায় ১ হাজার ৪০০ জন চিকিৎসক। এক দশক আগের তুলনায় চিকিৎসকদের এই দেশত্যাগের সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৪ শতাংশ বৃদ্ধি)। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে...
৩ ঘণ্টা আগে