Ajker Patrika

‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’—তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২০: ১৫
‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’—তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গতকাল বুধবার বেলা ৩টা তখন। তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাটে বেশ কয়েকজন মাঝি অলস সময় পার করছিলেন নৌকায়। হঠাৎ দুজন বালক দৌড়ে এসে তাঁদের জানায়, নদী দিয়ে মরদেহ ভেসে যাচ্ছে। এ খবর শোনার পরপরই ডাক-চিৎকার শুরু করেন ঘাটের মাঝিরা।

এরপর খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকার খবর পায় টঙ্গী নৌ পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিক নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা (২৮) হিসেবে তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের পরনে সাদা পায়জামা ও কালো জামা। মুখে হালকা দাঁড়ি, হাতে ঘড়ি ও পকেটে একটি আই ফোন পাওয়া যায়। মরদেহের সঙ্গে থাকা আই ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে তাঁর পরিচয় জানা যায়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে টঙ্গী নৌ পুলিশের ইনচার্জ জানিয়েছেন।

দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে। ছবি: আজকের পত্রিকা
দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে। ছবি: আজকের পত্রিকা

নাম প্রকাশে অনিচ্ছুক রাজবাড়ি খেয়াঘাটের মাঝি বলেন, ‘আমরা কাজ শেষ বইসা ছিলাম। হাঠাৎ দুই বালক দৌড়ায় আইসা লাশ ভাসতাছে বইলা খবর দেয়। পরে বেলা প্রায় ৩টার দিকে গিয়া দেখি কালো শার্ট পরা একটা লোক ভাইসা ভাইসা এদিকে আসতাছে। আসতে আসতে আমাদের ঐখানে একটা স্পিডবোটে বাইজ্জা গেছে। স্পিডবোটের মালিক রুকন মামা লাশ দেইখা পুলিশরে ফোন দেন। পুলিশ আসল কিন্ত লাশ দেইখাও কোনো কিছু করল না। আমাদের মালিক পরে নৌ পুলিশে ফোন দিল। এরপর নৌ পুলিশের লোক একটা বোট নিয়া আসল। পরে নৌ পুলিশের একজন আর আমি লাশটা ওপরে তুলছি। তার পকেটে একটা মোবাইল ছিল। সিগারেটের প্যাকেট ছিল। কিছু টাকা পয়সাও ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত