বড় ধরনের সহিংসতা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে আসন্ন সরকারের কাছে উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে হামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ তথ্য জানিয়েছেন। নতুন সরকার মুক্তিযুদ্ধ ও বাহাত্তরের সংবিধানের আলোকে দেশ পরিচালনা করবে বলে আশা উদীচীর।
বিবৃতিতে বলা হয়, এবারের নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র ছিল। দেশজুড়ে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা এবং প্রার্থীদের সমর্থকদের মধ্যে সহিংসতা দেখা যায়। বড় ধরনের কোনো সহিংসতা বা সংঘাত ছাড়াই নির্বাচন সম্পন্ন করতে পারায় পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান উদীচীর নেতারা। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাহাত্তরের সংবিধানকে খণ্ডিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে নতুন সরকার এবং দেশবাসীর প্রতি আহ্বানও জানান উদীচীর নেতারা।
নতুন সরকারের কাছে উদীচীর প্রত্যাশার কথা তুলে ধরে বলা হয়, নতুন সরকার দেশবিরোধী, সাম্প্রদায়িক ও ধর্মান্ধ অপশক্তিকে কঠোর হাতে দমন করবে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক যেসব ভাস্কর্য, শিল্পকর্ম, জাদুঘরে হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে সেগুলোকে দ্রুত সংস্কার করার দাবি জানায় উদীচী। উদীচীর কেন্দ্রীয় কার্যালয়, ছায়ানট ভবন এবং গণমাধ্যমের ওপর হামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
উদীচীর নেতারা আশা করেন, সরকার সংস্কৃতি খাতকে গুরুত্ব দিয়ে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে দেশব্যাপী সংস্কৃতি চর্চার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে। নিরবচ্ছিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতিকে সংস্কৃতিমনস্ক করে তোলার পরিবেশ সৃষ্টি এবং ভিন্নমত দমনের অপসংস্কৃতি থেকে বেরিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বানও জানায় সংগঠনটি।

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৭ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৩০ মিনিট আগে