Ajker Patrika

খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় ফিড কারখানা নয়, পাটকল চালুর দাবি
খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সকাল পৌনে ১০টায় বন্ধ প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকেরা ক্রিসেন্ট গেটে একত্র হন। পরে মিল চালুর দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল শুরু করে। সেখানে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শ্রমিকেরা।

এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।

কর্মসূচিতে বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, প্লাটিনাম এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সহসভাপতি মো. আশরাফ হোসেন, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়কপথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ক্রিসেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, খালিশপুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসম্পাদক মো. মনির হোসেন, শ্রমিক নেতা মোশারফ হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে মুরগির ফিড কারখানা বন্ধ করে পাটকল চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত