দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে চারটি সিনেমার প্রস্তাব এসেছে তাঁর কাছে।
অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
ইদানীং বছরের অনেকটা সময় যুক্তরাষ্ট্রে কাটে অপূর্বর। সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেতা। ফিরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকের শুটিংয়ে। এখন শুটিং করছেন মাসরিকুল আলম পরিচালিত একটি নাটকের। এতে তাঁর সঙ্গে আছেন শার্লিন ফারজানা। এই নাটক দিয়ে ছয় বছর পর ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করছেন অপূর্ব ও শার্লিন।
এ নাটকের শুটিং শেষে টানা আরও সাতটি নাটকে অভিনয় করবেন বলে জানান অপূর্ব। নাটকগুলো পরিচালনা করবেন জাকারিয়া সৌখিন, সৈয়দ শাকিল, মুরসালিন শুভ, মাহমুদুর রহমান হিমি ও রুবেল হাসান। এরপর আবার চলে যাবেন যুক্তরাষ্ট্রে। এ বছরের শেষ দিকে দেশে ফেরার কথা রয়েছে তাঁর। ওই সময় ঈদের ওটিটি কনটেন্ট ও টিভি নাটকের কাজ করবেন।
এদিকে দেশে ফেরার আগে ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেন অপূর্ব। প্রায় দুই ঘণ্টা গানে গল্পে দর্শকদের মাতিয়ে রাখেন। অপূর্ব জানালেন, সেই কনসার্টের দারুণ সাফল্যের পর যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্টের প্রস্তাব এসেছে। তবে তাড়াহুড়ো করতে চান না তিনি। পর্যাপ্ত সময় নিয়ে এবং প্রস্তুত হয়েই কনসার্ট নিয়ে এগোনোর পরিকল্পনা তাঁর।

অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। ৫ অক্টোবর এফডিসিতে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। নূতনের হাতে সম্মাননা তুলে দেন অভিনেত্রী সুজাতা ও পূর্ণিমা।
১৬ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির আগে প্রচারস্বল্পতা যেন প্রকট হয়ে উঠেছে। এ নিয়ে অনেক সময় শিল্পীদের আক্ষেপ করতেও দেখা গেছে। অনেকেই অভিযোগ করেন প্রচারের অভাবে ভালো অনেক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। এসব বিষয় মাথায় রেখে এবার প্রচার নিয়ে বড় পরিকল্পনা সাজানোর কথা জানালেন দুর্গাপূজা উপলক্ষে...
১৬ ঘণ্টা আগে
গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখেন সুমী শারমীন। তাঁর লেখা অনেক গানে নিজে কণ্ঠ দিয়েছেন, গেয়েছেন অন্য শিল্পীরাও। এবার সুমীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি হয়েছে গান দুটি। সুর করেছেন রুমন হায়াত।
২০ ঘণ্টা আগে
নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
২০ ঘণ্টা আগে