ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একক নাটকের পাশাপাশি অভিনয় করেছেন ‘রমিজের আয়না’, ‘গুলশান এভিনিউ’, ‘কবি’, ‘কাগজের ঘর’-এর মতো ধারাবাহিকে। দীর্ঘদিন পর আবার প্রচারে আসছে অপূর্ব অভিনীত ধারাবাহিক নাটক।
নাম ‘নীল ঘূর্ণি’। পাঁচ বছর আগে শুটিং শেষ করা ধারাবাহিকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বর বিপরীতে আছেন জাকিয়া বারী মম। ১৪ আগস্ট থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।
গল্পে দেখা যাবে, আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন বাদল। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে পুলিশ। শোনা যায়, সে নাকি কক্সবাজারে গা ঢাকা দিয়েছে। এদিকে অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজার। বাদলের প্রতিপক্ষ রইসের লোকেরা অনিককে বাদল ভেবে ধরে নিয়ে যায়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
অপূর্ব বলেন, ‘এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। গল্পের কারণেই এ ধারাবাহিকে অভিনয় করা হয়েছিল। এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। ওটিটি ও খণ্ড নাটকের কাজ নিয়েই ব্যস্ততা বেড়েছে। শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। খুব সুন্দরভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন তিনি।’
নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘অপূর্ব, মমসহ আরও যাঁরা এই ধারাবাহিকে অভিনয় করেছেন, প্রত্যেকেই তাঁদের চরিত্রে যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’
শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫