
গত সপ্তাহে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে জিয়াউল ফারুক অপূর্বর। সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই এল সিনেমার সিকুয়েলের খবর। সেখানেও থাকছেন অপূর্ব। এমনটা জানিয়েছেন নির্মাতা।
২০ ডিসেম্বর মুক্তি পাওয়া চালচিত্র সিনেমায় রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তাঁর অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময়ে পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। নির্মাতা প্রতিম ডি গুপ্ত তাঁর অভিনয়ের প্রশংসা করে বলেন, ‘অপূর্বর মধ্যে একটা চার্ম আছে। এ কারণে তাঁকে নাটকীয়ভাবে দেখানোর চেষ্টা করেছি। দর্শকদের সেটা খুব পছন্দ হয়েছে।’
চালচিত্র সিনেমার গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে চালচিত্রের পরের পর্বের গল্প। এ ছাড়া চালচিত্র যেখানে শেষ হয়েছে, তার পরের গল্পও এগিয়ে যাবে। তাই এটি শুধু সিকুয়েল বলতে নারাজ নির্মাতা। চালচিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিকুয়েল ও সিকুয়েল বলছেন তিনি। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। প্রযোজনায় থাকবে ফ্রেন্ডস কমিউনিকেশন।
শুধু অপূর্ব নন, চালচিত্রের প্রথম পর্বের অভিনেতা টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মাহেশ্বরীরাও থাকবেন পরের পর্বে। নির্মাতা প্রতিম ডি গুপ্ত বলেন, ‘চালচিত্রে ১২ বছর আগে ঘটে যাওয়া খুনের গল্প ছিল। যেখানে ব্রাত্য বসু জড়িত। সেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে ছিলেন টোটা ও অনির্বাণ। এই অংশটুকু দেখা যাবে। তাই এটাকে প্রিকুয়েল বলা যেতে পারে। এরপর চালচিত্র যেখানে শেষ হয়েছে, সেখান থেকে গল্পটা এগিয়ে যাবে। তাই এটাকে সিকুয়েলও বলা যায়। সিনেমার ক্লাইমেক্স এমনভাবে সাজানো হচ্ছে, যেখানে ব্রাত্য বসু ও অপূর্বর সঙ্গে দেখা যাবে টোটা, অনির্বাণদের।’
সিনেমা মুক্তির এক সপ্তাহের মধ্যে সিকুয়েলের ঘোষণায় চমকে গেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। তিনি বলেন, ‘এমন ঘটনা আগে ঘটেনি। এভাবে হঠাৎ করে দ্বিতীয় পর্বের কথা জানতে পারব, তা একেবারেই ভাবিনি। তবে চালচিত্র মুক্তির পর যেমন ফিডব্যাক পাওয়া গেছে, তাতে মনে হয়, এটা যথার্থ সিদ্ধান্ত। গল্পের প্রয়োজনেই দ্বিতীয় পার্ট খুব দরকার ছিল।’
এখন চিত্রনাট্য ও চরিত্রের রূপ নিয়ে ব্যস্ত আছেন নির্মাতা। নতুন বছরের শুরুর দিকে কলকাতায় শুরু হতে পারে শুটিং।
অপূর্ব এখন আছেন যুক্তরাষ্ট্রে। নির্মাতার দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই চালচিত্রের নতুন পর্বের শুটিংয়ে যোগ দেবেন অপূর্ব। আগামী বছরের দুর্গাপূজা কিংবা বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে