সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার বিকেলে শিবসা নদীর ডুবো চরে আটকে পড়ার পর তলা ফেটে জাহাজটি ডুবে যায়। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে ‘এম ভি গারোহেরা’ কার্গো জাহাজটি সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে শুক্রবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবো চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি।
দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কুলে উঠে যান। ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই এ জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে যাচ্ছিল। সেই সঙ্গে এই কার্গো জাহাজডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলেও জানান মাঈনুল হোসেন মিন্টু।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা যেখানে ঘটেছে সেটি মোংলা বন্দরের চ্যানেলের আওতার বাইরে। ফলে মোংলা বন্দরের জাহাজ আগমন-নির্গমনে কোনো সমস্যা নেই। আর ঘটনাটি বিআইডব্লিউ কর্তৃপক্ষ দেখভাল করবে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন নদীতে কয়লা, সার ও ফ্লাই অ্যাশ বোঝাই কার্গো জাহাজডুবির ঘটনা ঘটছে। এ ঘটনা সুন্দরবনের জলজ প্রাণীর জন্য মারাত্মক ঝুঁকির কারণ। এগুলো ভারী ধাতু। সুন্দরবনের পানির সঙ্গে মিশে তা প্রাণিকুলের জন্য বিপর্যয় ডেকে আনছে।’
তিনি আরও বলেন, ‘বারবার এ জাহাজডুবির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এ রুটে ফিটনেসবিহীন ও সার্ভে সনদ ছাড়াই কার্গো জাহাজগুলি চলাচল করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

টাঙ্গাইলের সখীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আবুল হাশেম দুর্জয় নামে এক ব্যক্তিকে কান ধরে উঠবস করিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে সখীপুর-কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী সলঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সন্ধ্যার পর থেকে দুর্জয়কে কান ধরে উঠবস করানোর
৫ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে রোকেয়া বেগম রান্নাঘরে গেলে সেখানে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন।
১৭ মিনিট আগে
গত ২৫ আগস্ট সকাল ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জায়গাতে ভবন নির্মাণের উদ্দেশ্যে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে আরিফ উদ্দিনকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়। ঘটনার পর একই দিন নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে বিষয়টি আপসের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়।
২৫ মিনিট আগে
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স ও নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ির আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়া।
২৭ মিনিট আগে