
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্ক এবং কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
আজ তুরস্কের সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। টার্কিশ-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজের নেতৃত্বে এই দলে তুরস্কের পার্লামেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি বড় প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আডোর নেতৃত্বে ২৩ সদস্যের এই দলটি নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলে।
কমনওয়েলথ প্রতিনিধিদলটি বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেয়। বৈঠকে লামিয়া মোরশেদসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এক ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
২৩ মিনিট আগে
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। তবে গতকাল (বৃহস্পতিবার) কাজের সময় প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।
৫ ঘণ্টা আগে
গণভোট, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। এর মধ্যে চারটি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
৬ ঘণ্টা আগে