
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ও চলনবিলের কৃষি, খাল বিল, নদী-নালা পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের ওই সভা অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে সভাটির আয়োজন করে।
সভায় নেদারল্যান্ডস হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডসের পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তা, পরিকল্পনা কমিশন, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলনবিল অঞ্চলের পক্ষে কৃষক শ্রমিক, শিক্ষক-সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ডেল্টা প্ল্যান নামের একটি প্রকল্প হাতে নিয়েছে। এটিতে মোট ৮০টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে পানির স্থায়ী ব্যবস্থাপনা, কৃষি শিল্পের মানোন্নয়ন, উন্নত স্যানিটেশন, ফিসল্যান্ডিং সেন্টার, খাল খনন, বনায়ন, খাদ্য নিরাপত্তা, দখলকৃত জমি পুনরুদ্ধার ও পরিবেশ সংরক্ষণের মতো উন্নয়নমূলক কাজ রয়েছে। বাংলাদেশকে এ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে নেদারল্যান্ডস। তারই অংশ হিসেবে চলনবিলের সমস্যা সম্ভাবনা নিয়ে তৃণমূলের কৃষক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের উন্মুক্ত মতামত নেওয়া হয়। মূলত চলনবিল কেন্দ্রিক এ প্রকল্প শুরু করতে জরিপ চলছে।
নেদারল্যান্ডস হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডসের পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তা, পরিকল্পনা কমিশন, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল চলনবিলে ওই জরিপ কার্যক্রম চালাচ্ছে।
সভায় কৃষক মাহবুবুর রহমান চলনবিলে মাছ চাষ ও কৃষি পণ্য উৎপাদনে নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, চলনবিলের কৃষিকে বাঁচাতে নদী-নালা খনন এবং চাষাবাদের জন্য পানি সংরক্ষণ করতে হবে। পানি সংরক্ষণ করা গেলে চলনবিলের বিপুলসংখ্যক মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারবেন।
বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রকল্পের ডেপুটি ডিরেক্টর মির্জা মহিউদ্দীন বলেন, দেশের দখলকৃত খাল-বিল পুনরুদ্ধারসহ ৮০টি কার্যক্রম নিয়ে বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চলনবিল এবং এই অঞ্চলের কৃষিতে অপার সম্ভাবনা তৈরি হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫