
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে ‘বিসমিল্লাহ্’ থাকবে না বলে বিএনপি অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন। তিনি বলেন, তৃণমূলে বিএনপির চালানো প্রচারণায় বলা হচ্ছে—গণভোটে ‘হ্যাঁ’ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী। তা ছাড়া আরও বলছে—‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ থাকবে না। ‘হ্যাঁ’ ভোট ইসলামবিরোধী বলে তারা অপপ্রচারও চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দলীয় প্রধান তারেক রহমান প্রকাশ্যে গণভোটের সমর্থনে বক্তৃতা দিলেও সারা দেশে বিএনপির নেতা-কর্মী ও সংগঠকেরা ‘না’ বাক্সে ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পরাজিত ফ্যাসিস্টের শক্তির ভোট পাওয়ার লোভে এই দলের সর্বস্তরের নেতা-কর্মীরা জ্ঞান, হুঁশ ও সংবিৎ হারিয়ে ফেলেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, দলীয় প্রার্থী বাছাইয়ের কাজে বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করেছে পুলিশ, এনএসআই ও ডিজিএফআই। শুধুই এই কয়টি সংস্থাই নয়, পুরো অন্তর্বর্তী সরকার নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির পক্ষে সার্বক্ষণিকভাবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জনগণ এবার নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাবে। রাজার ছেলে রাজা হবে, এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দেওয়া হবে।’
২১ মিনিট আগে
একটি রাজনৈতিক দল দেশের নারীদের অবমাননা ও অপমানিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর বিপরীতে নিজেদের দলের অবস্থান তুলে ধরে তিনি বলেছেন, ‘বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের কাছে, প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নানান বিষয়ে অভিযোগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানায় তারা।
২ ঘণ্টা আগে
বিএনপি সারা দেশে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে দলটি।
২ ঘণ্টা আগে