ব্রাজিলের ৬ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোআও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র। বারি পরিদর্শনের সময় প্রতিনিধিদের সঙ্গে দুই দেশের কৃষি গবেষণা কার্যক্রমসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ব্রাজিলের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান ফেডারেল সেভিংস ব্যাংকের চেয়ারম্যান পেড্রো দুয়ারতে গুইমারেছ, ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স রাফায়েল ডি অভিভিয়েরা মোরায়েস, ভাইস প্রেসিডেন্ট অব রিস্কস মেসিয়াস দস সান্তোস ইস্তেভাস, লিগ্যাল ডিরেক্টর গ্রেইকস এ্যাটম ভালেন্তে লওরেইরো এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অব রিটেইল প্রোডাক্ট এদোয়ার্দো ফক এন্তোনিও।
প্রতিনিধি দলটি বারিতে পৌঁছালে বারির ঊর্ধ্বতন বিজ্ঞানীরা তাঁদের স্বাগত জানান। পরে বারির মহাপরিচালকের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. অপূর্ব কান্তি চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মোছাম্মৎ সামছুন্নাহার প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫