ফুলের রাজধানীখ্যাত ঝিকরগাছার গদখালীতে টিউলিপের পর এবার বিদেশি ফুল লিলিয়ামও ফুটেছে। পরীক্ষামূলক চাষে সাফল্য পাওয়ায় লিলিয়ামের বাণিজ্যিকভাবে উৎপাদনে নতুন সম্ভাবনা দেখছেন চাষি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
ফুলের রাজধানীর অদূরে হাড়িয়া গ্রামের মাঠে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় লিলিয়াম ফুলের পরীক্ষামূলক চাষ করেন সাজেদা খাতুন। পরীক্ষামূলক চাষে সাফল্য আসায় তিনি এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করতে চান লিলিয়াম ফুল। সাজেদা খাতুন হাড়িয়া গ্রামের ইমামুল হোসেনের স্ত্রী।
নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা, আমেরিকার মতো শীতপ্রধান দেশে এ ফুলের ব্যাপক চাষ হয়। বাহারি রং ও আকর্ষণীয় সুগন্ধের জন্য লিলিয়ামের খ্যাতি বিশ্বজোড়া।
হাড়িয়া মাঠে গিয়ে দেখা গেছে, সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রিত পালি শেডের মধ্যে সারি সারি ফুটে রয়েছে লিলিয়াম ফুল। সাজেদার এই সফলতায় লিলিয়াম ফুল চাষে আশা জাগাচ্ছে স্থানীয়দের। বিশেষ করে, ফুলের রাজধানী গদখালীতে লিলিয়াম ফুল চাষে নবদিগন্ত তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট গবেষকেরা।
সাজেদা খাতুন বলেন, ‘শয্যা তৈরির পর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দেওয়া ৪০০ লিলিয়াম ফুলের বাল্ব (বীজ হিসেবে ব্যবহৃত রূপান্তরিত কন্দ) রোপণ করি। ৪২ দিনের মাথায় গাছে ফুল ফোটে। বারি ১ ও ২ জাতের ৪০০টি গাছেই ফুল ফুটেছে। তা বেশি দিন গাছে রাখতে ফোটার আগে ফুলে ক্যাপ পরিয়ে দিয়েছি। এতে ফুল অন্তত আরও ১০ দিন গাছে রাখা যাচ্ছে।’
লিলিয়াম চাষি সাজেদা আরও বলেন, ‘চারটির মধ্যে দুটি বেডের ফুল ভালোবাসা ও বসন্তবরণ দিবস উপলক্ষে বিক্রি করেছি। তাতে ৩০ হাজার টাকা হয়েছে। বাকি দুটি বেডের ফুল আজ (বুধবার) তুলেছি। সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার ফুল বিক্রি হয়েছে। চারটি বেডের করতে মোট খরচ হয়েছিল পাঁচ হাজার টাকা।’
ফুল ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রহিম বলেন, ‘২০০৮ সালে প্রথম গদখালীতে পরীক্ষামূলক লিলিয়ামের চাষ করা হয়েছিল, কিন্তু লিলিয়ামের বাল্ব সংরক্ষণের ব্যবস্থা না করতে পারায় তখন বাণিজ্যিকভাবে এগোনো যায়নি। অবশ্য টিস্যু কালচারের মাধ্যমে সে সময় গাছ করা গেলেও তাতে সময় বেশি লেগেছিল।’
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, ‘আমাদের কৃষি বিজ্ঞানীরা গবেষণায় সফল হয়েছেন; যার দরুন এখানে লিলিয়ামের বারি-১ ও ২ ফুলের সফল চাষ হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫