দেশি ওল থেকে কলার মোচা, বিদেশি ব্রকলি থেকে ক্যাপসিকাম, বাদ যায়নি কিছুই। সব ধরনের সবজিই স্থান পেয়েছে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে আয়োজিত জাতীয় সবজিমেলায়। বাহারি রঙের এসব সবজি দেখে চোখ জুড়িয়ে যায়।
নিরাপদ সবজি উৎপাদন ও গ্রহণে সচেতন করার পাশাপাশি নিরাপদ সবজি উৎপাদনের ধারণা দিতে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’ প্রতিপাদ্যে গতকাল সোমবার শুরু হয়েছে এ মেলা। ষষ্ঠবারের মতো আয়োজিত এবারের মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো উপস্থাপন করছে সবজি উৎপাদনের নানা কলাকৌশল। এসিআই সিড স্টলে রাখা নৌকা সাজানো হয়েছে হরেক রঙের সবজিতে। দেখে মনে হবে সবজি দিয়ে তৈরি নৌকার ভাস্কর্য। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাটি ছাড়া সবজি উৎপাদনের কৌশল ‘হাইড্রোপনিক্স কালচার’ ও শুকনা কচুরিপানার সাহায্যে ভাসমান সবজি চাষের পদ্ধতি উপস্থাপন করছে দর্শনার্থীদের জন্য।
মেলার প্রবেশদ্বার থেকে একটু ভেতরে ‘স্বপ্না অ্যাগ্রো ফার্মের’ স্টল। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, শসা, গাজর, মুলা, আলুসহ হরেক রকমের সবজিতে স্টলটি পূর্ণ। স্টলটিতে ৫৭ কেজির মিষ্টিকুমড়া ও এক থেকে দেড় কেজি ওজনের বেগুন রয়েছে। মেলায় ঘুরতে আসা ওমর ফারুক বলেন, ‘দেশি-বিদেশি নানা সবজি সম্পর্কে জানা যাচ্ছে। পাশাপাশি বাসায় সবজি উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কেও জানতে পেরেছি। এ ধরনের মেলা, বাসায় সবজি চাষে মানুষকে উদ্বুদ্ধ করবে।’
বিকেলে মেলা উদ্বোধনের পর কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সঠিকভাবে সবজি উৎপাদন করতে পারলে দেশে সবজির ঘাটতি হবে না। দামও স্বাভাবিক হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সচিব সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রর (সবজি বিভাগ) সিএসও ড. ফেরদৌসি ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫