আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের প্রতিমা তৈরির কারিগরেরা। এখন তাঁদের দম নেওয়ার ফুসরত নেই। প্রতিদিন ১৬-১৭ ঘণ্টা কাজ করতে হচ্ছে তাঁদের। তবে পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট নন কারিগরেরা। তাঁরা জানান, সব কিছুর খরচ বেড়েছে; কিন্তু তাঁদের উপার্জন বাড়েনি।
ফরিদপুর শহরের বিভিন্ন পূজামন্দির ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মন্দিরেই প্রতিমার মাটির কাজ অনেকটা শেষ হয়ে গেছে। অনেক স্থানে অস্থায়ীভাবে পুজোর ঘর তৈরি হয়ে গেছে। এদিকে পুজোর যে কদিন বাকি রয়েছে, সেই কদিন কারিগরদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে।
কারিগর সুকুমার পাল বলেন, ‘এ বছর সর্বনিম্ন ৪০ হাজার টাকায় প্রতিমা বানাচ্ছি। সবকিছুর খরচ বেড়েছে; কিন্তু আমাদের উপার্জন বাড়েনি।’
আরেক কারিগর বেলেশ্বরের বিশ্বজিৎ পাল বলেন, ‘এ বছর প্রতিটি প্রতিমা তৈরি করতে তিনি নিচ্ছেন ৫০ হাজার টাকা করে। এ বছর তিনি মোট আটটি প্রতিমা তৈরি করেছেন। এর মধ্যে ফরিদপুর শহরে একটি। এ ছাড়া গ্রামাঞ্চলে তাঁর প্রতিমা বেশি।’ তিনি বলেন, ‘এ বছর জিনিসপত্রের দাম বাড়ার কারণে এই টাকা
নেওয়ার পরও তাঁর হাতে তেমন কিছু থাকবে না।’
ফরিদপুরের জেলা প্রশাসক আতুল সরকার বলেন, ‘জেলায় ৯টি উপজেলায় এবার ৮২৯টি প্রতিমায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই প্রস্তুতিসভা সম্পন্ন করেছি এ ছাড়া আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫