২০২১ সালে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অন্তত ৩ হাজারেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—ভূমধ্যসাগর ও আটলান্টিক পারি দিয়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় গত বছর ৩ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী মারা গেছেন কিংবা নিখোঁজ হয়েছেন। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউএনএইচসিআর-এর কর্মকর্তা শাবিয়া মান্টু শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে গত বছরে ইউরোপে শরণার্থী সংকটের কারণে নীতি কঠোর করায় আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ প্রাণহানির ঘটনা ঘটেছে।
শাবিয়া মান্টু বলেন, ‘আমরা ক্রমশ মৃত্যুর হার বৃদ্ধি পেতেই দেখছি। এটি খুবই উদ্বেগজনক।’
ইউএনএইচসিআর-এর প্রতিবেদন অনুসারে—২০২১ সালে মধ্য ও পশ্চিম ভূমধ্যসাগরের রুটে মোট ১৯২৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্যান্য আফ্রিকান রুটে মারা গেছেন ১১৫৩ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ইউএনএইচসিআর–এর প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় পতিত বেশির ভাগ নৌকাই কাঠের তৈরি, হালকা এবং স্বাভাবিকের তুলনায় বেশি মানুষ বহন করায় ডুবে যাওয়ার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের শুরু থেকে বর্তমান সময় অবধি সমুদ্রে ডুবে ৪৭৮ জন মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

ভারতের পাঞ্জাবের বাসিন্দা ২৮ বছর বয়সী মনজিত কৌর সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ছিলেন। অপহরণের পর মারধর করে গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর শরীরে। ২ মাস লড়াইয়ের পর মৃত্যুকে বেছে নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী বছর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তাদের বাজেট ১৬ শতাংশ কমিয়েছে। একইসঙ্গে অনুমোদিত কর্মীর সংখ্যা প্রায় ৩ হাজার ৫০০ জন কমিয়েছে। নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে সংস্থাটি এই পদক্ষেপ...
২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে কুসরা গ্রামে ইসরায়েলি বাহিনীর সমর্থনে ফিলিস্তিনিদের একটি বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। কাতারভিত্তিক আল জাজিরার ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাতে জানা গেছে...
৩ ঘণ্টা আগে
নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৪৪ জন, যার মধ্যে নেপালে ২ হাজার ৪৯৮ জন এবং তিব্বতে ৫৪৬ জন।
৩ ঘণ্টা আগে