
কক্সবাজারে ক্যাম্পে রোহিঙ্গাদের ওপর বাংলাদেশ কর্তৃপক্ষ বাধা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এ নতুন বাধা রোহিঙ্গাদের জীবিকা অর্জন, শিক্ষা এবং ক্যাম্পের ভেতরে স্বাধীনভাবে চলাচলে আরোপ করা হয়েছে। আজ সোমবার সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বলা হয়।
এতে জানানো হয়, নতুন করে বাংলাদেশ কর্তৃপক্ষ ক্যাম্প এলাকার ভেতর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ওপর বাধা সৃষ্টি করছে। সেখানে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্প থেকে ক্যাম্পে যাওয়ার জন্য অনুমতিপত্র চাইছে। অনেক ক্ষেত্রে রোহিঙ্গাদের মারধরের ঘটনাও ঘটেছে।
এ ছাড়া ক্যাম্প এলাকাতে রোহিঙ্গাদের জীবিকা নির্বাহের জন্য থাকা হাজারের মতো দোকান ভেঙে দেওয়া হয়েছে। আর ক্যাম্প এলাকাতে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ না থাকার বিষয়টি গভীর উদ্বেগের বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি সমীক্ষায় দেখা গেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে রোহিঙ্গাদের কাজ করার অনুমতি নেই। তারপরও অর্ধেকের মত রোহিঙ্গা ঝুঁকি নিয়ে অনানুষ্ঠানিক কাজে জড়িত, যা রোহিঙ্গাদের গ্রেপ্তার এবং শোষণের সুযোগ তৈরি করে দেয়।
আর রোহিঙ্গাদের শিক্ষার ওপরও নতুন বাধা সৃষ্টি করা হয়েছে। গত ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের দ্বারা পরিচালিত কমিউনিটি স্কুলগুলো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী ক্ষতির শিকার হয়েছে।
এইচআরডব্লিউ অভিযোগ করেছে, শরণার্থী ও মানবিক সহায়তাকারীরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের ওপর এ ধরনের বাধাগুলো তাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রমের অংশ হিসেবে দেখছে।
হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বোঝা। কিন্তু কাজ ও পড়াশোনার সুযোগ থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়া হলে সাহায্যের ওপর তাদের নির্ভরশীলতা আরও বাড়বে।
মীনাক্ষী গাঙ্গুলি আরও বলেছেন, রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের উচিত, তাঁদের কর্মসংস্থানের সুযোগগুলোকে আনুষ্ঠানিকীকরণ ও সম্প্রসারণ করা।

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, ‘গুমের ঘটনায় জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাঁদের বিচারের মুখোমুখি করা হবে এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। ছয় মাসের মধ্যে এসব কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি...
২ ঘণ্টা আগে
রাজধানীর তীব্র যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে তেজগাঁওয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাতটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
চার হাজার কোটি টাকার বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকা খরচের পর এর ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় শেষ পর্যায়ে কাজ বন্ধ হওয়া এই প্রকল্প নিয়ে বিশেষজ্ঞরা বিআরটি চালু অথবা এটিকে সাধারণ সড়কে রূপান্তর বা টোল সড়ক করার প্রস্তাব দিয়েছেন।
৫ ঘণ্টা আগে