ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেছেন, ইউক্রেনের অনেক মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে আশ্রয় নিচ্ছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইউক্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে।
ক্যারোলিনা লিন্ডহোম বলেন, ‘আমরা এখনো ইউক্রেনের অভ্যন্তরে কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেটির নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি। তবে আমরা অনুমান করছি যে, এটি প্রায় এক মিলিয়ন হবে, যারা অভ্যন্তরীণভাবে পালিয়ে গেছে বা যারা বর্তমানে ট্রেনে, বাসে বা গাড়িতে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে।’
ইউএনএইচসিআরের এই প্রতিনিধি বলেন, বাস্তুচ্যুত মানুষের জন্য প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে।
এদিকে জেনেভায় ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেন থেকে পালিয়ে এরই মধ্যে ৬ লাখ ৬০ হাজার মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

ভারতের পাঞ্জাবের বাসিন্দা ২৮ বছর বয়সী মনজিত কৌর সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ছিলেন। অপহরণের পর মারধর করে গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর শরীরে। ২ মাস লড়াইয়ের পর মৃত্যুকে বেছে নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী বছর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তাদের বাজেট ১৬ শতাংশ কমিয়েছে। একইসঙ্গে অনুমোদিত কর্মীর সংখ্যা প্রায় ৩ হাজার ৫০০ জন কমিয়েছে। নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে সংস্থাটি এই পদক্ষেপ...
২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে কুসরা গ্রামে ইসরায়েলি বাহিনীর সমর্থনে ফিলিস্তিনিদের একটি বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। কাতারভিত্তিক আল জাজিরার ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাতে জানা গেছে...
৩ ঘণ্টা আগে
নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৪৪ জন, যার মধ্যে নেপালে ২ হাজার ৪৯৮ জন এবং তিব্বতে ৫৪৬ জন।
৩ ঘণ্টা আগে