নীলফামারীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান নূরসহ ১২৬ জনের নামে ভাঙচুরের মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম বাবলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী আসাদুজ্জামান রিনো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহিন কবীর মামলাটি গ্রহণ করে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।’
আসামিরা হলেন–সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা তাঁতি লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।
অভিযোগ মতে, গত ৪ আগস্ট সরকারের পদত্যাগের দাবিতে শহরের চৌরঙ্গী মোড়ে সমবেত হয় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র–জনতা। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল ও সাদ্দাম হোসেনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র হাতে নিয়ে সমবেত হতে থাকে।
বেলা ২টার দিকে সদর থানার ওসি তানভিরুল ইসলামের নেতৃত্বে ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করে আসামিদের রাস্তায় নামার সুযোগ করে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতার অনেকে আহত হন। আসামিরা জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করে। এতে করে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়।
পরে অপরাধের নমুনা ধ্বংস করতে ভাঙা আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এ ছাড়া আসামিরা শহরের শাহাদাত হোসেন সরকারের দোকান, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সহসভাপতি সেলিম ফারুকের বাড়ি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু এবং জেলা বিএনপির সদস্য শহীদ জাহাঙ্গীর আলম স্বপনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো আদালতের কোনো আদেশ আমার কাছে এসে পৌঁছেনি।’

মাদারীপুর জেলার শিবচরে মা ও শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত ফারুকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বেইলি ব্রিজ বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
৩ মিনিট আগে
ঢাকায় দুই চিকিৎসককে টার্গেট করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল একটি সন্ত্রাসী গ্রুপ। চাঁদা না পেয়ে দুজনের ওপর হামলা চালায় তাঁরা। এতে দুই চিকিৎসক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে দুজন ৫ দিন করে রিমান্
৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় কৃত্রিম সংকট তৈরি করে বরফের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরফকল মালিকদের বিরুদ্ধে। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি বরফকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট জেলেসহ মৎস্য ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত দামে বরফ বিক্রি করছে।
১৩ মিনিট আগে
মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৩৬ মিনিট আগে