বাংলাদেশ বেতারের নতুন ধারাবাহিক ‘জীবন জয়ের গল্প’। এতে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদ। বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বিভাগে প্রচারের জন্য ছয় পর্বের ধারাবাহিকটি রচনা করেছেন তারিক মনজুর। প্রযোজনা সৈয়দা ফেরদৌসী যাত্রী।
‘জীবন জয়ের গল্প’ নাটকের গল্পে শোনা যাবে, গ্রামের চেয়ারম্যান শতাব্দী ওয়াদুদের জমিতে একটি পিতলের কলসি পায় কৃষক আজাদ আবুল কালাম। খবর রটে যায় এই কলসিতে মোহর আছে। সেই খবর জানতে পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান নূর সাংবাদিক তানিয়াকে অ্যাসাইনম্যান্ট দেন। পরে জানা যায়, কলসিতে মোহর নেই, আছে শুধু মাটি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫