
সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ২০২৫ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬ সালের জন্য কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।
অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নুর নাহার তারিন এবং মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত প্রতিনিধি) উপস্থিত ছিলেন।
এ ছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা প্রধান এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানেরাও সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে ব্যাংকের ২০২৫ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি প্রণয়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রসমূহ চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নানা কারণে দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা ও বিনিয়োগে আস্থা কম ছিল। সিদ্ধান্ত গ্রহণে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতারা ধীরে চলো নীতি অনুসরণ করছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই অপেক্ষার অবসান হলো।
৩ ঘণ্টা আগে
দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিংসেবা পৌঁছে দিতে চালু হওয়া এজেন্ট ব্যাংকিং এখন সারা দেশে আর্থিক অন্তর্ভুক্তির বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ঘরের কাছেই লেনদেন, সঞ্চয় ও ঋণসুবিধা পাওয়ায় এ সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে দ্রুত। ফলে গত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা বেড়েছে সাড়ে ১৭ লাখের বেশি।
১১ ঘণ্টা আগে
আগামী ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় লক্ষ্য অর্জনে সরকারের পূর্ণ সহযোগিতার প্রত্যাশা করেছে তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সাথে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে...
১৮ ঘণ্টা আগে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের দক্ষিণ এশিয়া বিভাগের (সাউথ এশিয়া ডিপার্টমেন্ট–এসএআরডি) মহাপরিচালক হিসেবে Sona Shrestha সোনা শ্রেষ্ঠাকে নিয়োগ দিয়েছে। এই পদে তিনি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কৌশল ও কার্যক্রমের উন্নয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
৩ দিন আগে