যশোরে নারী-শিশুসহ একই পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলো ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে (৮) ও মেয়ে (২৬)।
ভুক্তভোগী মেয়েটির চাচা আব্দুর রহমান জানান, মেয়েটির সঙ্গে স্বামীর সম্পর্ক নেই। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম মেয়েটিকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েটি তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে জসিম আজ রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন। এতে মেয়েটি, তাঁর ভাই ও মা রাহেলা খাতুন অ্যাসিডে দগ্ধ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক আহত ব্যক্তিদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, অ্যাসিডে শিশুর পাসহ বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।’

নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় জেলা তাঁতী দলের সহসম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজি সিদ্দিকের বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া...
৯ মিনিট আগে
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বেড়েছে। জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্বও বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
১৯ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে খাদিজা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর ছেলে, পুত্রবধূ ও তিন বছরের নাতি আহত হয়েছেন। আজ সোমবার ভোরে রানীরহাট-মালঞ্চা আঞ্চলিক সড়কের মাথইলচাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে