সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকের কারণে নারীকে অ্যাসিড ছোড়ার হুমকি দেন বেঙ্গালুরুর যুবক নিকিত শেট্টি। এর জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ‘খারাপ পোশাক’ পরার কারণেই নারীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরই মধ্যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী শাহবাজ আনসার।
সাংবাদিক শাহবাজ আনসার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে টুইটারে লিখেন, ‘অভিযুক্ত নিকিতের আমার স্ত্রীর পোশাক পরা নিয়ে আপত্তি। সে কারণেই সরাসরি সে আমার স্ত্রীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিয়েছে। আপনারা দয়া করে এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন। আমার স্ত্রীকে বাঁচান। নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে।’
নিকিতের কোম্পানি এটিওস সার্ভিসেস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই নিকিতকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের কর্মী, নিকিত শেট্টি এক নারীর পোশাক পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁকে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর জন্য দুঃখিত। এরই মধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পাশাপাশি কোম্পানিটি স্পষ্ট বলেছে, ‘আমরা চাই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। সে কারণে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিয়েছি। পাঁচ বছরের জন্য নিকিতের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। পুলিশের কাছেও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।’
কোম্পানির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনগত পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন।
ভারতীয় ন্যায়সংহিতার (বিএনএস) ১২৪ ধারায় অ্যাসিড বা অনুরূপ পদার্থ ব্যবহার করে আক্রমণের সঙ্গে জড়িত অপরাধের শাস্তির বিধান বর্ণিত আছে। এই ধারায় এসিড হামলার মাধ্যমে স্থায়ী ক্ষতি বা গুরুতর ক্ষতি করার জন্য গুরুতর জরিমানা আরোপ করা হয়েছে, যার মধ্যে ভুক্তভোগীর চিকিৎসা খরচ মেটানো, যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনার চেম্মানি এলাকায় এক শ্মশান সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনাবশত উন্মোচিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণকবর। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩টি ধাপে চালানো খননকাজে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কাল ও মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী...
১০ মিনিট আগে
হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। এ অবস্থার মধ্যেই গতকাল রোববার নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এর নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
১৪ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
১৪ ঘণ্টা আগে