হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তরের প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জেলা যা পাহাড়, বন ও নদীর জন্য পরিচিত। এই জেলার মোট এলাকা প্রায় ২,৮০০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১.২ মিলিয়ন। এখানে আপনি নবীগঞ্জ, বাহুবল, আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, চুনারুঘাট, হবিগঞ্জ সদর, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ সহ হবিগঞ্জ জেলার সকল খবর, স্থানীয় ঘটনা ও পর্যটন তথ্য খুঁজে পাবেন।

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গভীর রাতে চুনারুঘাট থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন তেলিয়াপাড়া চা বাগানের নোয়াহাটি এলাকার ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে...