
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। ফলে ভোক্তাদের এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন কিনতে হবে ২০৪ টাকায়। এত দিন ছিল লিটার ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে...

মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় কাভার্ডভ্যান থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুর উপজেলার দুটি গুদাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন তেল মজুত ও ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানা করেন।

জ্বালানি তেলের পর এবার বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকায় বিক্রি হবে।