
ডেপুটি স্পিকার কায়সার কামালের নির্বাচনী এলাকার হাসপাতালের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় নিজের সময় ৪ মিনিট বাড়িয়ে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এদিকে ডেপুটি স্পিকারের এলাকায় বাদ্যযন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি কথা বলার সময় বাড়িয়েছেন

মায়ের দুধের পুষ্টিগুণের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য এবং দীর্ঘমেয়াদি।’

হামের কারণে জরুরী অবস্থা ঘোষণা করতে হবে, এমন পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পর পরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহ সহযোগী ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি ঢামেকে গিয়ে সীমার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় হাসপাতালের