সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও তাঁর স্ত্রী শিরিন আক্তার বানু এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ও তাঁর স্ত্রী ইলা হকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধনী ব্যবসায়িক হিসাবের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।
সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী তার স্ত্রী শিরিন আক্তার বানু, ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিত, রেজওয়ান শাহরিয়ার সুমিত ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার ব্যাংক হিসাব লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে । আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক হিসাবের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোন ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। আর ব্যাংক হিসাব জব্দকারিদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে।
স্থগিত করা হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
একইদিনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউর হক ও মেয়ে মেহজাবিন হকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক হিসাবের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়‘ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে।
১৬ মিনিট আগে
প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পড়া ও লেখার প্রথাগত অনুশীলনে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতার ওপর সমান জোর দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। একইভাবে বেসামরিক প্রশাসন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেটিও পুনরুদ্ধার হয়েছে।
২ ঘণ্টা আগে