ভোটার তালিকায় অনিয়ম, মৃত ও ভুয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের ভোটার তালিকাভুক্তি এবং নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচন স্থগিত করেছে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন বোর্ড।
আজ বৃহস্পতিবার আটাবের সাধারণ সদস্যদের দায়ের করা অভিযোগের শুনানি শেষে বোর্ড এ সিদ্ধান্ত জানিয়েছে।
অভিযোগে বলা হয়, প্রশাসকের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও তার মাধ্যমে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে, যা বিধিবহির্ভূত। এ ছাড়া প্রাথমিক ভোটার তালিকায় মৃত ব্যক্তি, ভুয়া নাম এবং লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অভিযোগে আরও রয়েছে, আপিল বোর্ডের তিন সদস্যের পরিবর্তে মাত্র দুই সদস্যের উপস্থিতিতে শুনানি সম্পন্ন করা হয়। পরে প্রকাশিত সিদ্ধান্তে তিন সদস্যের স্বাক্ষর দেখানো হয়েছে। এ ছাড়া নির্বাচন প্রক্রিয়াকে বৈধতা দিতে কিছু নথিতে ব্যাকডেটে স্বাক্ষরেরও অভিযোগ উঠেছে।
অভিযোগে নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দায়িত্বে অবহেলা ও অনিয়মের বিষয়ও উল্লেখ করা হয়েছে।
শুনানি শেষে এফবিসিসিআই আরবিট্রেশন বোর্ড পর্যবেক্ষণে উল্লেখ করে, একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে ভোটার তালিকা ও আপিল প্রক্রিয়া নিয়ে এমন অভিযোগ সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তাই স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা এবং বৈধ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন।
এদিকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আটাবের একাধিক সাধারণ সদস্য। সাইমন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ আজকের পত্রিকার জানান, দীর্ঘদিন ধরে ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এফবিসিসিআইয়ের এই সিদ্ধান্ত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম করবে বলে আশা রাখি।

সাধারণত একজন পোশাক কারখানায় নির্দিষ্ট কর্মঘণ্টার কাজ সারার পাশাপাশি সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত কর্মঘণ্টার কাজও চালিয়ে নেন। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত অতিবাহিত হচ্ছে তাঁর কর্মজীবনের নিয়মিত রুটিন। বিনিময়ে মাস শেষে মেলে নির্ধারিত বেতন, তা দিয়েই চলে সংসারের খরচ, সন্তানের পড়াশোনা।
৪ ঘণ্টা আগে
দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা...
১০ ঘণ্টা আগে
অনুষ্ঠানে ১৫০ জন ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে মেধাতালিকায় সেরা ২০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল, একজনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং দুজন শিক্ষার্থীকে সফল অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের...
২ দিন আগে