সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা পাটচাষ, কৃষি ও নদীভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত। জেলার সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া বেলকুচি, চৌহালি, কামারখন্দ, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে প্রকাশিত হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদী পারাপারের সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে সজীব সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব সরকার উপজেলার রাউতারা গ্রামের মজিদ সরকারের ছেলে।

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন আহত জামায়াত নেতা আব্দুস সবুর শেখের স্ত্রী শোহর বানু।

সিরাজগঞ্জের কামারখন্দে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে...

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে আসা জামায়াতের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরের পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।