সাভার

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন
ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধামরাইয়ে আটটি বাসে আগুনের ঘটনা ঘটল।

কেমিক্যাল শিল্প স্থানান্তর: সাভারের ভুল সিরাজদিখানে এড়াতে তৎপর সরকার
পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গুদাম ও কারখানা মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্থানান্তরের উদ্যোগ এখন প্রায় শেষ পর্যায়ে।

সাভারে ফের বাসে আগুন
ঢাকার সাভারে আবারও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ডে রোববার দিবাগত রাতে ও সোমবার ভোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাভার-ধামরাইয়ে তিন রাতে চার বাসে আগুন
ঢাকার সাভার ও ধামরাইয়ে গত তিন রাতে পার্কিং করে রাখা চারটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। সর্বশেষ গতকাল শনিবার রাতে সাভারে এবং আজ রোববার ভোরে ধামরাইয়ে দুটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।












