রাঙামাটি
রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের একটি নৈসর্গিক ও পর্যটনসমৃদ্ধ জেলা। কাপ্তাই লেক, পাহাড়ি প্রকৃতি, আদিবাসী সংস্কৃতি ও পর্যটনকেন্দ্রের জন্য জেলাটি বিশেষভাবে পরিচিত। জেলার বিভিন্ন এলাকার ঘটনা, উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক সংবাদ জানতে এই পেজে নিয়মিত আপডেট পাওয়া যাবে। এছাড়া রাঙ্গামাটি সদর, কাপ্তাই, কাউখালী, বাঘাইছড়ি, বরকল, লংগদু, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি ও নানিয়ারচর উপজেলার খবরও এখানে পাওয়া যাবে।

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা একটি পক্ষের
সাজেকের চলমান অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কার্বারি নতুন জয় চাকমা। তিনি সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ ও কমিটি বিলুপ্তির কথাও জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি ইউপিডিএফের বিরুদ্ধে সাধারণ মানুষকে কর্মসূচিতে বাধ্য করার অভিযোগ তুলেছেন।

ডাকাতিকালে গণপিটুনিতে যুবকের মৃত্যু
রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় খেলনা পিস্তল দেখিয়ে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণের আংটি ছিনতাইয়ের অভিযোগে আটক এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। পলাতক অপর ছিনতাইকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদা আদায় করছিলেন তিনি
আটক ব্যক্তি নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। আজ মঙ্গলবার পুনরায় টাকা নিতে গেলে দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে ওই ব্যক্তিকে...










