যাবজ্জীবন

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম ইসলামকে (৪২) রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।






