
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

একসময় বাড়িটির ফটকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতেন নেতা-কর্মীরা। কখন বের হবেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন কিংবা তাঁর পরিবারের কেউ, তখন একটা সালাম দেবেন। পদ পেতে কেউ নেবেন পায়ের ধুলো। এমন অনেক ঘটনার নীরব সাক্ষী তিনতলা বাড়িটি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। গত বছর তাঁকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে উপস্থিত হন তিনি।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল আলম জজ মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে জজনগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।