মির্জাপুর

মির্জাপুরে ট্রাক উল্টে ৩০০ বস্তা ইউরিয়া সার পুকুরে
টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নে বরাদ্দ করা ৩০০ বস্তা ইউরিয়া সারভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ মিটার রেললাইন ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মনসুর ধুল্যা এলাকায় মহাসড়কের পাশে ওষুধের প্যাকেটগুলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থিত ‘শাহাদাত ঘড়ি ঘর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটারের ওপর দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ঘড়ি ও অন্যান্য মালামাল চুরি করে দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে দাবি দোকানমালিকের।












