
ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনে ভরা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি পুরুষ ও তাঁর আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশের ধারণা, তাঁকে অজ্ঞাত স্থান থেকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

ফরিদপুরের মধুখালীতে চুরির অপবাদে ১৪ বছর বয়সী তাওহিদ শেখকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে মুড়ির কারখানার মালিক ইশারত মোল্যা ও তাঁর ছেলে মুন্না মোল্যার বিরুদ্ধে। আহত শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদপুরের মধুখালীতে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছর বয়সী জামাল মোল্লাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৫ সালের শুরুর দিকে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী মধুখালী উপজেলার জারজননগর গ্রামের রঞ্জন বিশ্বাসের মেয়ে রমা বিশ্বাসের সঙ্গে একই উপজেলার কলাইকান্দা গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে মনোজিত সরকারের বিয়ে হয়। এই দম্পতির নয় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। রমার বিয়ের সময় চার লাখ টাকা, সাড়ে তিন ভরি সোনা ও ৫০ হা