বিপণন

যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি শুরু করল আরএফএল
যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা থেকে খেলনার প্রথম চালান আমেরিকার উদ্দেশে পাঠানো হয়েছে। বর্তমানে কানাডা, ইতালি, সৌদি আরব, ভারত, নেপাল সহ বিশ্বের ১০ দেশে আরএফএল গ্রুপের খেলনা রপ্তানি হচ্ছে।

যশোরে কৃষি উন্নয়নে স্থাপনা নির্মাণ: ৪১ কোটির তিন প্রকল্প জলে
সুবিশাল দৃষ্টিনন্দন ভবন। ভবনের গায়ে বড় করে লেখা রয়েছে ‘বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণনকেন্দ্র’। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল বীজ বিপণন ও সংরক্ষণের জন্য হিমাগার। ভবনের সামনে রয়েছে ফুল মোড়কজাত (প্যাকেজিং) ও বিক্রির জন্য পাকা মেঝে এবং টিনের ছোট ছোট ছাউনি (শেড)। তবে যে কারণে এত সুযোগ-সুবিধার আয়োজন,

১১ মাসে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ল চার বিদেশি এয়ারলাইন্স
একের পর এক বিদেশি এয়ারলাইনস চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা গুটিয়ে নিচ্ছে। গত ১১ মাসে চার বিদেশি এয়ারলাইনস এই বিমানবন্দর ছেড়েছে। এখন সেখানে আছে মাত্র দুটি বিদেশি প্রতিষ্ঠান। দুই যুগ আগে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর এ পর্যন্ত ১৪টি বিদেশি এয়ারলাইনস এই বিমানবন্দর ছেড়ে গেছে।

চাপের মুখে সিদ্ধান্ত দিলেন বিমানের বিদায়ী এমডি, জানালেন আপত্তিও
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নানা স্তরের কর্মীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এ অবস্থায় কয়েক দিন কর্মস্থলে অনিয়মিত থাকার পর ১২ আগস্ট বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করেন বিমানের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহ





