এসিআই ফার্মা বিজনেসের ‘বার্ষিক বিপণন ও বিক্রয় সম্মেলন ২০২৪-২০২৫’ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আসা বিপণন ও বিক্রয়কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শুরু হয় এসিআইয়ের এই বিজনেস ইউনিটটির নিজস্ব ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় তুলে ধরার মাধ্যমে। এরপর এসিআই হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মহিবুজ জামান ২০২৩-২০২৪ সালের সাফল্যের চিত্র তুলে ধরেন।
এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা এসিআই ফার্মা বিজনেসের ২০২৩-২০২৪ সালের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এসিআই ফার্মা বাংলাদেশের মানুষের জীবনের মানোন্নয়নে নিরলসভাবে অবদান রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
মার্কেটিং অপারেশনসের পরিচালক মো. মুহসিন মিয়া, ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ২০২৪-২০২৫ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কৌশলগত দিক নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে ২০২৩-২৪ সালের সেরা বিপণন ও বিক্রয়কর্মীদের তাঁদের চমৎকার কৃতিত্ব ও অবদানের জন্য পুরস্কৃত করা হয়। প্রেজেন্টেশন, ইন্টারেক্টিভ সেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৬ ঘণ্টা আগে