বিআরটিএ

জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদের সময় শেষ ২৯ অক্টোবর
সরকার জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে এসব কাগজপত্র হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সায়েদাবাদে বিআরটিএর রোড শো
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্ল্যাকার্ড প্রদর্শন, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী নম্বরপ্লেট লাগাতে হবে। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেব্রা ক্রসিং ও ট্রাফিক আইন মানতে শিক্ষার্থীদের পরামর্শ
জেব্রা ক্রসিং ব্যবহার করে নিরাপদে রাস্তা পারাপার এবং ট্রাফিক আইন মেনে চলতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন মেনে চলার পাশাপাশি চালক ও পথচারীদের সচেতন ও দায়িত্বশীল আচরণ জরুরি। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শহীদ











