বাজার

হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান
বরিশালের হিজলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে বাজারের পশ্চিম পাশে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলকপি-বাঁধাকপি এখন কৃষকের গলার কাঁটা
মাঠে ফলন ভালো, কিন্তু বাজারে দাম নেই। ঠাকুরগাঁওয়ে আগাম ফুলকপি ও বাঁধাকপি বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারছেন না কৃষকেরা। অথচ তাঁদের কাছ থেকে কম দামে কেনা সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে তিন থেকে চার গুণ বেশি দামে। এই দামের ব্যবধানে ফুলকপি ও বাঁধাকপি এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

লোকসংগীতের গ্রাম সিংহীমারী
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজার থেকে নেমে যাওয়া সড়ক ধরে এগিয়ে যেতেই সবুজে ঘেরা গ্রাম সিংহীমারী। গ্রামে ঢুকতেই শিশুকণ্ঠে ভেসে আসে বিখ্যাত লালনগীতি ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি...।’

ওষুধ ও পাটপণ্যে থাই বাজার ধরার উদ্যোগ
থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়লেও দুই দেশের আমদানি-রপ্তানিতে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। দেশটি থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও থাই বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি তুলনামূলক কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের...











