বাগান

হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না চা-শ্রমিকেরা, বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন
জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, বাগান কর্তৃপক্ষের কাছে এরিয়ার (বকেয়া পাওনা) বাবদ প্রত্যেক শ্রমিকের প্রায় ৪ হাজার টাকা করে পাওনা রয়েছে। চারটি বাগানের প্রায় ১৫ হাজার শ্রমিকের এই খাতে মোট বকেয়ার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা।

পলিনেট, মালচিংয়ে বদলে যাচ্ছে কৃষি
বাগানে থোকায় থোকায় ঝুলছে রসাল টসটসে রাশিয়ার বৈকানুর জাতের আঙুর। চোখকাড়া এই ফলন দেখতে বাগানে ভিড় করছেন আশপাশের মানুষ। বাগানের মালিক রাজশাহীর দুর্গাপুরের কৃষক মোখলেছুর রহমান। প্রথাগতভাবে বাংলাদেশের জলবায়ু বা মাটিকে আঙুর চাষের জন্য উপযোগী মনে করা হয় না।

কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্য হাতির অবস্থান
কাপ্তাই-রাঙামাটি আসামবস্তি সড়কের আগর বাগান এলাকায় দীর্ঘ সময় ধরে বন্য হাতির একটি দল অবস্থান করায় যান চলাচলে আতঙ্ক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বন বিভাগের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা ও হাতির আক্রমণ থেকে রক্ষা পেয়েছে ওই সড়কে চলাচলকারী বহু যাত্রী।

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা
২০১৪ সালে সরকারি তহবিল থেকে পূর্ব খড়িবাড়ী এলাকার তফির উদ্দিনের বাড়ি থেকে একতা বাজারগামী গ্রামীণ সড়কের পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর নিচ দিয়ে স্বাভাবিকভাবে পানি নেমে যেত।












