ছাদে দু-একটি গাছ লাগাতে কে না পছন্দ করেন। তবে বাদ সাধে গাছের বিভিন্ন রকম সমস্যা। বর্ষাকালে অনেকের বাগানের গাছ মরে যায়। লাগাতার বৃষ্টি হলে এই সমস্যার সম্মুখীন হন অনেকে। যদিও বৃষ্টির পানি গাছের জন্য ভালো। এই পানিতে অক্সিজেন বেশি থাকে বলে গাছের বৃদ্ধিতে সহায়ক হয়। এ ছাড়া কিছু কিছু ভুলের কারণে বৃষ্টির পানিতে গাছের অকালমৃত্যু হয়।
গাছের এই অকালমৃত্যুর জন্য দায়ী গাছ লাগানোর মাটি তৈরিতে ভুল করা কিংবা চারা রোপণের সঠিক পাত্র নির্বাচন করতে না পারা। প্রথমত, মাটি তৈরির সময় তাতে কিছু পরিমাণ কোকো পিট মেশাতে হবে। গাছের পাত্রটির নিচে ফুটো করে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। সঠিকভাবে এই দুটি কাজ করা না হলে গোড়ায় পানি জমে গাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে।
কোকো পিটে মাটি হালকা হয়, যা ছাদের জন্য ভালো। আবার এতে সামান্য পুষ্টি উপাদানও আছে। কোকো পিট পানি শুষে নিয়ে আর্দ্রতা বজায় রাখে। ফলে গাছ ভালো থাকে।
অনেকে গাছ লাগানোর সময় টব বা ড্রাম ভর্তি করে মাটি দেয়। তবে এই প্রক্রিয়া ভুল। টবে বা ড্রামে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে সার, পানি ইত্যাদি দেওয়ার জন্য। গাছের গোড়া মাটি দিয়ে সামান্য উঁচু করে দিলে পানি জমার সুযোগ কম থাকে। পাত্রের পানি নিষ্কাশন না হলে পাশ দিয়ে কয়েকটি ফুটো করে দিন। পাত্রটি ইট বা অন্য কিছুর ওপর রাখুন। সুচালো কিছু দিয়ে পাত্রের একেবারে কিনারে খুঁচিয়েও দিতে পারেন।
বর্ষাকালে গাছে ছত্রাকের আক্রমণ হয়। এ জন্য ম্যানসার, মেটারিল ইত্যাদি ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই গ্রাম গুলে গাছে স্প্রে করা যেতে পারে। গাছের গোড়া একদম শুকিয়ে না গেলে পানি দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ মাটি ভেজা থাকবে, তবে স্যাঁতসেঁতে নয়।

অতিবৃষ্টিতে গাছের মুকুল ঝরে পড়তে পারে। তবে চিন্তিত হওয়ার কিছু নেই। গাছ তার সক্ষমতা অনুযায়ী ফলন দেবে। গাছে ফল থাকলে সামান্য খাবার দেওয়া যেতে পারে। এই যেমন এনপিকে ১৯-১৯-১৯ কিংবা ২০-২০-২০। এগুলো গাছের গোড়া থেকে দূরে অল্প করে দিতে হবে। মাটি খুঁচিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
বর্ষা শেষে ফলের সব গাছ প্রুনিং করতে হবে। ছাদের গাছ ঝোপালো রেখে ফলন তুলে নিতে হয়। অবশ্য গ্রাফটিং জানা থাকলে তা-ও করতে পারেন। গ্রাফটিং করা চারা অন্যদের উপহার দেওয়া যায়।
চেষ্টা করে দেখুন না, বর্ষাকালে একটি গাছও আর মরে যাওয়ার সুযোগ নেই।

ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে...
১ ঘণ্টা আগে
ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
৩ ঘণ্টা আগে
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৫ ঘণ্টা আগে
ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
২০ ঘণ্টা আগে