
আজকের দিনে বিশ্বের অধিকাংশ মানুষ শহরে বাস করেন—যেখানে প্রকৃতির ছোঁয়া প্রায় বিলুপ্ত। এই বিচ্ছিন্নতা ভাঙতে এগিয়ে এসেছেন লন্ডনের পরিবেশকর্মী অ্যালেন মাইলস। ৩১ বছর বয়সী এই নারী বলেন, ‘একসময় প্রকৃতি ছিল সবার নাগালে, এখন সেটা যেন এক বিলাসিতা।’
শুক্রবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ২০২০ সালে মাইলস শুরু করেছিলেন ‘নেচার ইজ অ্যা হিউম্যান রাইট’ নামে একটি প্রচারণা। এর মাধ্যমে মানুষের নাগালের মধ্যে সবুজ প্রকৃতি নিয়ে আসাকে মানবাধিকারের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয়। কিন্তু সরকারি ধীর প্রক্রিয়ায় হতাশ হয়ে শেষ পর্যন্ত তিনি নিজেই কাজে নেমে পড়েন। হাতে তুলে নেন বীজ আর কোদাল।
সিএনএন-এর ভাষায় মাইলস হয়ে ওঠেন এক গেরিলা মালি। কার জায়গা, কে দেখছে—এসব বিচার-বিবেচনা না করে একটু ফাঁকা জায়গা পেলেই তিনি বৃক্ষ, ফুলের গাছ, এমনকি সবজির বীজও বপন করে ফেলছেন। করোনা মহামারির সময়টিতেও তিনি প্রতিবেশীদের নিয়ে প্রত্যেক রোববার সকালে গাছ লাগাতেন লন্ডনের বিভিন্ন এলাকায়।
বিষয় হলো—এভাবে গেরিলা কায়দায় গাছ লাগানো ব্রিটিশ আইনে অবৈধ হিসেবে বিবেচিত হতে পারে। তারপরও মাইলসের এমন কাজে কর্তৃপক্ষ সাধারণত চোখ বুজে থাকে, যদি না কোনো ক্ষতি হয়।
এই ধরনের একটি আন্দোলন শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে আমেরিকায়ও। লিজ ক্রিস্টির নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলনের নাম ছিল ‘গ্রিন গেরিলাস’।
গবেষণায় দেখা গেছে—সবুজের সংস্পর্শ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এটি মন শান্ত করে, শিশুদের মনোযোগ বাড়ায়, এমনকি অপরাধ প্রবণতা কমায়।
মাইলসের বার্তাটিও সহজ। তিনি বলেন, ‘যে কোনো মানুষ গেরিলা গার্ডেনিং করতে পারে। বসন্তে বৃষ্টির মধ্যে স্থানীয় ফুলের বীজ ছড়িয়ে দিন, তাহলেই হলো।’
মাইলসের স্বপ্ন হলো—সব ফুটপাথ, ভবনের দেয়াল, আর ছাদ ও বাসস্টপগুলো মেতে উঠবে ফুলের গুঞ্জনে। তিনি বলেন, ‘এটা বাস্তব সম্ভব, এটা আমরা নিজেরাই করতে পারি।’

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। এই উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার হলেও দেশটিতে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছে, দুর্গত এলাকাগুলোতে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
২২ মিনিট আগে
পশ্চিমা নিষেধাজ্ঞা, দুর্নীতিসহ নানা কারণে ভেনেজুয়েলা বহু বছর ধরেই অর্থনৈতিক সংকটে ধুঁকছে। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। কিন্তু ভূমিকম্পের পর উদ্ধারকাজে প্রভাব পড়েছে অর্থনৈতিক সংকটের। জ্বালানি সংকটের কারণে উদ্ধারকারী যানবাহনগুলোকে পুরোদমে কাজে লাগানো যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
টোকিও থেকে নিউইয়র্ক, লন্ডন থেকে সিউল—বিশ্বের বড় বড় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের চোখ এখন জাপানের দিকে। কারণ, চার দশকের ইতিহাসে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার (ইয়েন) মান এখন সবচেয়ে কম। এক ডলারের জন্য এখন গুনতে হচ্ছে রেকর্ড ১৬২ দশমিক ৫০ ইয়েন।
২ ঘণ্টা আগে
দিল্লির যন্তর মন্তর। ১৮ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। একই সঙ্গে ভারতের রাজধানীর সবচেয়ে পরিচিত প্রতিবাদস্থলগুলোর একটি। গত ১০ দিন ধরে এখানে দিন-রাত অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকর্মী।
৬ ঘণ্টা আগে