বাগমারা

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়
রাজশাহীর বাগমারায় ‘মিঠু’ নামের একটি টিয়া পাখিকে খাঁচায় বন্দী করে রাখার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ইউপি সচিব আনারুজ্জামান রিপনের বিরুদ্ধে এই অভিযোগ দেন মকবুল হোসেন। বিষয়টি ইউএনওকেও জানানো হয়েছে।

টাকা গুনে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার
রাজশাহীর বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের টাকা নেওয়ার একটি ৫২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

চিরকুটে মোবাইল নম্বর লিখে বৈদ্যুতিক মিটার চুরি করতেন তিনি
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মিটারগুলো পাওয়া যায়।











