বরিশাল জেলা
বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা নদী-খালবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, মেহেন্দীগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
সিয়ামের বাবা তছলিম সরদার বলেন, হাজি টাওয়ার কিংবা থানা সড়ক এলাকায় তাঁদের কোনো আত্মীয়স্বজন বা পরিচিতজন নেই। ছেলে কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ৩২ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

বিএম কলেজের ছাত্রাবাসের সড়ক নির্মাণ দ্রুত শেষ করার দাবি, বহিরাগত ঠেকাতে স্মারকলিপি
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) অশ্বিনীকুমার ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করা, নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ ঠেকানোসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছাত্রাবাসের অর্ধশতাধিক শিক্ষার্থী...

বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়
এইচএসসি পরীক্ষায় এ বছর সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ফল বিপর্যয় ঘটেছে বরিশাল শিক্ষা বোর্ডে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের অবস্থান তলানিতে। এ বছর পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ; যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।












