মুলাদী

মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
সিয়ামের বাবা তছলিম সরদার বলেন, হাজি টাওয়ার কিংবা থানা সড়ক এলাকায় তাঁদের কোনো আত্মীয়স্বজন বা পরিচিতজন নেই। ছেলে কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
বরিশালের মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে মহিম হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ডিক্রীরচর খেয়াঘাটের পশ্চিম পাড়ে সোহেল কাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুলাদীতে মধ্যরাত পর্যন্ত বোমা বিস্ফোরণের শব্দ, আতঙ্কে ৩ গ্রাম
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের তিন গ্রামে রাতভর একের পর এক হাতবোমার বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত উত্তর বালিয়াতলী, উত্তর পাতারচর ও বড় লক্ষ্মীপুর গ্রামে অন্তত ১৬ থেকে ১৮টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে রোগীদের অপেক্ষমাণ স্থানে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে দুই শিশু। এ সময় সেখানে অপেক্ষমাণ পাঁচ থেকে ছয়জনের কেউ আহত হননি।












