
চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শরীফ হোসেন খান (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদক সেবন দেখে ফেলায় শিশুর পায়ুপথে ব্রাশের হাতল ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ বছরের ওই শিশুকে স্থানীয় একটি মসজিদের ছাদে নিয়ে নির্যাতন করা হয়। শিশুটির বাবার লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ মঙ্গলবার আবদুল খালেক (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মো. সেলিম মাঝি (৫৫) মারা গেছেন। তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তাঁর মা ছেমন খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল...