
রাজশাহীর বাঘায় দুটি অবৈধ বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ রোজিনা খাতুন (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে অভিযানের বিষয়ে টের পেয়ে তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যান...

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দীর মধ্যে ৬৯০ জন এখনো পলাতক। এর মধ্যে ১৬৬ বন্দীর কোনো তথ্য খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। পলাতক বন্দীদের মধ্যে তিনজন জঙ্গিও রয়েছেন।