
মৌলভীবাজারে পারিবারিক কোন্দলে ছেলে ও মেয়ের হাতে মুসলিম মিয়া (৪৭) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ। তবে ছেলে পলাতক।
গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত ছাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেকআপের জন্য ঢাকায় অবস্থান করছেন। স্ত্রী বিদেশ যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। গতকাল সন্ধ্যায় ছেলে-মেয়ের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মেয়ে মুন্নি আক্তার (২১) ও ছেলে মুন্না মিয়া (২৩) মুসলিম মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেন। তাৎক্ষণিক তাঁর ছেলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জানান তাঁর বাবা গাছ থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথে রাতে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে তাঁর ছেলে-মেয়ে বাড়িতে চলে যান।
পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়।
এ ঘটনায় স্থানীয় লোকজন মুন্নি আক্তারকে আটক করে পুলিশে দেয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে-মেয়ে তাঁদের বাবাকে খুন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৪ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৪ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪ ঘণ্টা আগে