
কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনার পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি পলাতক শাহ আলমকে এখনো ধরা সম্ভব হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সম্ভবত তিনি ভারত বা পাশের দেশে পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, ‘পালানো ওসি শাহ আলমকে পুলিশ ছেড়ে দেয়নি। দেওয়ার প্রশ্নই আসে না। তাঁকে যদি পুলিশ ছাড়বেই, তবে কুষ্টিয়াতেই ছেড়ে দিত। ঢাকায় আনার পর ছাড়ত না। আমরা তাঁকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ধারণা করা হচ্ছে, সে হয়তো এ দেশে আর নেই, ভারত বা অন্য কোথাও পালিয়ে গেছে।’
তিনি বলেন, ‘বাস্তব কথা হচ্ছে যে একটু সহানুভূতি দেখাতে গিয়েছিল পুলিশ সদস্যরা। হাজতখানায় না ঢুকিয়ে একজন পুলিশ অফিসারের রুমে রাখা হয়। হাজতে থাকলে হয়তো পালাতে পারত না। একজন সাব-ইন্সপেক্টরের দায়িত্বে রাখা হয়েছিল। সেখানে সে হয়তো কেয়ারলেস হয়েছিল, এর ফাঁকে সেই সাবেক ওসি পালিয়ে গেছে। দায়িত্ব অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে ৮ জানুয়ারি কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন দুপুরে তাঁকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছিল। কিন্তু সেদিন সকালে উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান শাহ আলম। তাঁকে ধরতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব ইউনিট কাজ শুরু করে। পুনরায় গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে। সংশ্লিষ্ট থানার দায়িত্বরত ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ সংগঠনটির অন্য নেতারা।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় একটি অ্যাম্বুলেন্সচালক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এই চক্রটি রমেকে আসা রোগী ও তাদের স্বজনদের অসহায়ত্বের সুযোগে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অ্যাম্বুলেন্স ভাড়া আদায় এবং নির্দিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিস...
২০ মিনিট আগে
শিল্পী বিপ্লব বিপ্রদাসের জন্ম আর বেড়ে ওঠা খুলনায়। তাঁর চিত্রকর্মের তৃতীয় একক প্রদর্শনীতে উঠে এল খুলনা অঞ্চলেরই প্রকৃতি-পরিবেশ আর নিজের স্মৃতি। তবে বাস্তবানুগ প্রতিচ্ছবি নয়, খুলনার প্রাণপ্রকৃতিকে শিল্পী ক্যানভাসে তুলে এনেছেন বিমূর্ত কায়দায়।
২ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (৬ জুন) বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে